শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জনগণকে সাথে নিয়ে উজিরপুরকে মডেল পৌরসভায় রূপান্তর করব: মেয়র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১

শেয়ার করুনঃ
জনগণকে সাথে নিয়ে উজিরপুরকে মডেল পৌরসভায় রূপান্তর করব: মেয়র

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারী ৬.২৫ বর্গকিলোমিটার এলাকায় নিয়ে উজিরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোঃ গিয়াস উদ্দিন বেপারী প্রথম মেয়র নির্বাচিত হন। উজিরপুরকে ডিজিটাল পৌরসভা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে তিনি তার এলাকার জনগণকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়ন কাজ শুরু করেন। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং তার রাজনৈতিক অভিভাবক সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও এমপি শাহে আলমের সহযোগিতা নিয়ে কাজ করে গেছেন। যার কারণেই টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বলে দাবী করেন মেয়র মোঃ গিয়াসউদ্দিন বেপারী। প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমেই তিনি তার এলাকার শতভাগ সড়ক পাকাকরণ এবং শতভাগ বিদ্যুত সুবিধা দিয়েছেন পৌরবাসীর মাঝে। তবে এখনো শতভাগ নাগরিক সুবিধা পায়নি পৌরবাসী। অবশ্য দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হওয়ার পর সড়কবাতি, জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করছেন। এজন্য একটি মাস্টারপ্লান করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছেন জানিয়ে মেয়র গিয়াসউদ্দিন বলেন, অনুমোদন পেলে জনগণকে সাথে নিয়ে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর সন্নিকটে উজিরপুর পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ৬.২৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট জনসংখ্যা ১৫ হাজার ৬২৯ জন (সর্বশেষ আদম শুমারী অনুযায়ী)। এ পৌরসভায় শিক্ষার হার ৯৭ শতাংশ। মোট জনসংখ্যার মধ্যে ভোটার রয়েছেন ১০ হাজার ৪৭৮ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৫৫ জন আর মহিলা ভোটার ৫ হাজার ১২৩ জন। এতো ছোট আয়তনের এ পৌরসভায় সরকারি একটি হাসপাতাল, ৮টি প্রাইমারী স্কুল, ১টি সরকারি হাইস্কুল, ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ৪৫টি মসজিদ, ৮টি দূর্গা মন্দির ও ৫০টি মন্দির রয়েছে। 

আরও

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

দৈনিক ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র গিয়াস উদ্দিন বেপারী জানান, “প্রথমবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এলাকার সড়ক ব্যবস্থা, বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থা একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রান্তিক পর্যায়ে যে উন্নয়নের জোয়ার বইছে তার ছোঁয়ায় উজিরপুর পৌরসভায় পেয়েছি।” আর এ কারণেই বর্তমানে পৌরসভার মোট ৫২ কিলোমিটার সড়কের ৯০ শতাংশ পাকাকরণ করা হয়েছে। রাস্তার উন্নয়ন করা হলেও শতভাগ সড়কবাতি স্থাপন সম্ভব হয়নি। তবে নিজস্ব উদ্যোগে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সড়ক বাতি বসানো হয়েছে। এছাড়া শতভাগ বিদ্যুত সুবিধা ভোগ করছেন পৌরবাসী। এদিকে এডিবি’র সহযোগিতায় কিছু ড্রেনে নির্মাণ করা করা হলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, “দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক বাতি নিশ্চিত করাকে প্রাধাণ্য দিচ্ছেন তিনি”। এছাড়া বর্তমানে মুক্তিযোদ্ধা ভবনে কক্ষ ভাড়া নিয়ে পৌরসভা কার্যক্রম চালানো হচ্ছে। জায়গার অভাবে নিজস্ব পৌরভবন করা যাচ্ছেনা বলে জানান তিনি। 

মডেল পৌরসভাউজিরপুর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মেয়র গিয়াস উদ্দিন জানান, তার এলাকায় শতভাগ বয়স্ক ভাতা প্রদান করা হলেও বিধবা ভাতা এবং পঙ্গু ভাতা আংশিক প্রদান করা হয়েছে। মশক নিধনে নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ ছেটানো কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনো শতভাগ নাগরিক সুবিধা দিতে না পারায় তার মেয়াদে এখন পর্যন্ত কোন বর্ধিত করারোপ করা হয়নি। তবে ৩টি হাট-বাজার ইজারা ও পৌর করের টাকা দিয়েই পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হচ্ছে। নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত না করা পর্যন্ত নতুন করে কোন পৌরকর বাড়ানো হবেনা বলেও তিনি জানান।

আরও

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

মাদক ও সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, তাঁর পৌরসভা শতভাগ দুর্নীতিমুক্ত। পৌরসভার কোন কাজে কাউকে কোন পার্সেন্টেজ দেওয়া লাগে না। এছাড়া এলাকায় কোন সন্ত্রাস বা চাঁদাবাজি নেই। তিনি নির্বাচিত হওয়ার পর মাদক নির্মূলের জন্য নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে একটি কমিটি করেছেন যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে শতভাগ মাদক নির্মূল করতে আরো সময় লাগবে বলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মেয়র গিয়াসউদ্দিন বলেন, স্থানীয় সংসদ সদস্য শাহে আলম এর উদ্যোগে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরী করা হয়েছে। এছাড়া তার এলাকার মুসলিমদের জন্য ৬০ শতাংশ জমির উপর নিজস্ব কবর স্থান নির্মাণ করা হয়েছে এবং হিন্দুদের জন্য একটি শ্মশান নির্মানের পরিকল্পনা রয়েছে। দুটি নির্মাণ সম্পন্ন হলেই জনসাধারণের জন্য তা একত্রে উন্মুক্ত করে দেয়া হবে।

আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, তার নেতৃত্বে অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে উজিরপুর পৌরসভায় দলের সাংগঠনিক অবস্থা অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, সুখে-দুখে পৌরবাসীর পাশে থেকেছি। মেয়র নির্বাচিত হওয়ার পর তাদেরকে সাথে নিয়েই সকল উন্নয়ন কাজ করেছি। এজন্যই এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করেছে। কেননা ২০১৫ সালের নির্বাচনে তিনি ৬ হাজার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছিলেন ২ হাজার ৩৬০ ভোট। আর ২০২০ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট। আর প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান পেয়েছেন ৮৩৫ ভোট।

পৌর মেয়র গিয়াস উদ্দিনের বাবা উজিরপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। বাবার পথ ধরেই তিনি রাজনীতিতে আসেন। এর আগে তিনি তিন তিনবার উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

তিনি বলেন, “বিগত দিনে এলাকায় দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত, বেকারদের কর্মসংস্থান, পরিষ্কার-পরিচ্ছন্ন একটি এলাকা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে গেছি।  স্থানীয় সংসদ সদস্য শাহে আলম ছাড়াও আমাদের রাজনৈতিক অভিভাবক প্রাক্তন চিফ হুইপ ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় উজিরপুর পৌরসভাকে ভবিষ্যতে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি”।

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির হলেন মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একইদিনে পৃথক তিনটি স্থান থেকে একটি দাঁড়াশ সাপ, একটি তক্ষক ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা প্রাণীগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শনিবার (১৫ আগস্ট) বেলর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। গত রাতে মাছ ধরার জন্য পাতা ঠানা জালে একটি সাপ আটকা পড়ে।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই  মোবাইলে ও মাদক আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।” শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া চালানো হয়। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.