বুধবার, ২২ এপ্রিল, ২০২৬১০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

' শ্যামলের লাশ পরে ছিল প্রায় ৮ ঘন্টা ' অবশেষে সৎকারে মুসলিম যুবারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২১:৯

শেয়ার করুনঃ
' শ্যামলের লাশ পরে ছিল প্রায় ৮ ঘন্টা ' অবশেষে সৎকারে মুসলিম যুবারা

শ্যামল দাশ। বয়স পঞ্চান্ন বছর ছুঁই ছুঁই। পেশায় গৃহশিক্ষক। করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন শনিবার (০৩ জুলাই) মধ্যরাতে। স্ত্রী শিপ্রা রানী দাশের বুকফাটা কান্নায় গোটা এলাকার বাতাস ভারি হয়ে উঠছিল। কিন্তু তাতেও মন গলেনি আত্মীয়-স্বজনদের। আর প্রতিবেশীরা করোনার ভয়ে এলাকা থেকেই পালিয়ে গেছেন। প্রায় ৮ ঘন্টা স্বামীর মৃতদেহ আকড়ে পড়েছিলেন শিপ্রা।

রবিবার (০৪ জুলাই) সকালে সেই খবর পৌছে গেল মেহেদী শিকদারের কাছে। করোনার ভয় উপেক্ষা করে তিনি হাজির হন মৃতের বাড়িতে। ঘরে গিয়ে দেহ তুলে খাটিয়ায় করে নিয়ে গেলেন শ্মশানে। এভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা এসে শ্যামলের শেষকৃত্য সম্পন্ন করলেন।

আরও

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

সম্প্রীতির এই দৃষ্টান্ত দেখা গিয়েছে সাগরতীরের বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার হার্ডওয়ার পট্রিতে। ধর্মীয় হানাহানির খবরই যখন শিরোনামে উঠে আসে, সেই সময় যেন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন পাথরঘাটার পৌর এলাকার মানুষেরা। তিন ভিন্নধর্মী মানুষের কাঁধেই শেষ যাত্রায় যান শ্যামল দাশ। শ্মশানেও কাঠ জোগাড় করা থেকে শুরু করে দাহ করার শেষ মুহূর্ত পর্যন্ত শ্যামলের পাশে ছিলেন মেহেদী, নুর আলম, রাসেলরা। মেহেদী শিকদার এর আগেও করোনায় আক্তান্ত হয়ে মারা যাওয়া দুজনের লাশ দাফন করেছেন। তাদের একজন ছিলেন মানসিক প্রতিবন্ধী। অপরজন হাসপাতাল রোডের নজরুল ইসলাম। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।

স্বামীর দেহ সৎকারের পরে প্রশাসনের সহযোগিতায় শিপ্রা রানী এবং তার একমাত্র সন্তান শ্রীতমা দাশের করোনা পরীক্ষা হয়েছে। শিপ্রা রানীর করোনা পজেটিভ এবং তার মেয়ের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা দুজন হার্ডওয়ের পট্রির বাসায় অবস্থান করছেন। প্রশাসনের তরফ থেকে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস  দেয়া হয়েছে।

মুসলিমহিন্দু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

শিপ্রা রানী ইনিউজ ৭১কে  জানান, স্বামী-সন্তান নিয়ে তারা দীর্ঘদিন ধরে পৌর এলাকায় থাকতেন। তাঁর আত্মীয়-স্বজনেরা সকলেই বাইরে থাকেন। মূলত পাড়ায় পাড়ায় শিশুদেরকে পড়িয়ে শ্যামল দাশ সংসার চালাতেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনদিন আগে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার স্যাম্পল দিয়ে আসেন। ওই দিন হাসপাতাল থেকে জানিয়ে দেয়া হয় তিনি করোনা পজিটিভ। সেই থেকেই শ্যামল ঘরের মেঝেতে থেকেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শিপ্রা রানী আরো বলেন, কয়েকদিন ধরে আমি জ্ব‌রে ভুগছিলাম। শনিবার জ্ব‌রের সঙ্গে আমারও শ্বাসকষ্ট বাড়তে থাকে। স্বামীর ঠিক মতো যত্ম নিতে পারছিলাম না। শনিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত আনুমানিক ২টার দিকে তিনি দেহ ত্যাগ করেন। তখন আমি আরো ভয়ে কুকড়ে যাই। কাছের আত্মীয় স্বজনদের খবর দিয়েছি। প্রতিবেশীদের সহযাগিতা চেয়েছি। কিন্তু কেউই আমার পাশে দাঁড়ায়নি। মৃতদেহ নিয়ে প্রায় ৮ ঘন্টা আমি ঘরের মধ্যে ছিলাম।

রবিবার সকাল পৌনে ১০টা দিকে মেহেদী শিকদার নারে এক যুবক প্রথম ঘরে ঢোকেন। তার সঙ্গে আরো তিনজন ছিল। তারা ঘর থেকে দেহ নামিয়ে শ্মশানে নিয়ে যায়। তারপর কী হয়েছে আমি কিছুই জানি না। বেলা ১১ টার দিকে মেহেদী আবার এসে আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন। সঙ্গে প্রশাসনের গাড়ি ছিল। তবে আমরা মা-মেয়ে রিকশাযোগে হাসপাতালে গিয়ে নমুনা দিয়েছি। শুনেছি, আমি নাকি করোনায় আক্রান্ত। আমি যদি না ফেরার দেশে পাড়ি জমাই তবে আমার পাশেও স্বজন কিংবা প্রতিবেশীরা দাঁড়াবেন না, এটা ভাবতেই পারছি না।

স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন ‘প্রত্যয়’র সভাপতি মেহেদী শিকদার কালের কণ্ঠকে বলেন, স্থানীয় এক যুবক মুঠোফোনে বিষয়টি আমাকে সকালে জানিয়েছেন। আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌছে দেখি ঘরের মেঝেতে শ্যামলের লাশ। লাশের পাশেই ছিলেন স্ত্রী। ঘরের মধ্যে তো দুরে কথা প্রতিবেশীদের কেউ তাদের ঘরেই আশেপাশে আসেননি। শ্যামলের করোনায় মৃত্যুর খবর জেনে প্রতিবেশী পুরুষরা আগেভাগেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। হার্ডওয়ের ব্যবসায়ী নূর আলম, কিশোর রাসেলকে নিয়ে আমি ঘরে প্রবেশ করি। তিনজনে চেষ্টা করেও লাশ বাইরে নিয়ে আসতে পারছিলাম না।

পরে পৌরসভার মর্কেটের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে শিপন কর্মকারের সঙ্গে দেখা হয়। শিপনকে অনেক অনুরোধ করে শ্যামলের বাসায় নিয়ে আসি। পরে আমরা চারজনে লাশ ঘর থেকে নামিয়ে বাইরে নিয়ে আসি। দেহ তুলে খাটিয়ায় করে ভ্যানযোগে প্রায় দেড় কিলোমিটার দুরের শ্মশানে আমরাই নিয়ে যাই। এমনকি শ্যামলের দেহ খাটিয়ায় করে আমারই চিতায় তুলে দেই। তারপর শ্মশানের পুরোহিত হিন্দু রীতি অনুযায়ী শ্যামলের দেহ সৎকার করেন। এই দীর্ঘ সময়ে শ্যামলের প্রতিবেশী কিংবা স্বজনদের দেখা পাইনি। এমনকি অপর কেউ এগিয়েও আসেননি।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষা, তদন্ত জটিলতা ও আইনি অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২২ এপ্রিল) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের সাধনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনের

বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে গুলিপেচা গ্রামে ব্যাপক ভাঙচুর

বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে গুলিপেচা গ্রামে ব্যাপক ভাঙচুর

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে বাকি খাওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুরো ঘটনার মধ্যেও স্থানীয় সংসদ সদস্যের বাড়ি অক্ষত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নলিনবাজার এলাকার এরশাদের দোকানে গুলিপেচা গ্রামের টগর নামে এক ব্যক্তি বাকি নিতে গেলে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি

কালিয়াকৈরে ২১ লাখ টাকার  গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

কালিয়াকৈরে ২১ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ এর সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮)

প্রতিমন্ত্রীর মর্যাদায় স্বাস্থ্য সহকারী হলেন ঝালকাঠির কৃতি সন্তান ড. হায়দার

প্রতিমন্ত্রীর মর্যাদায় স্বাস্থ্য সহকারী হলেন ঝালকাঠির কৃতি সন্তান ড. হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। সরকারের গুরুত্বপূর্ণ এই নিয়োগের খবরে ঝালকাঠি জেলাজুড়ে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন ড. জিয়াউদ্দিন হায়দার। তার পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সফল কর্মজীবনের স্বীকৃতি হিসেবেই সরকার তাকে এ

সর্বশেষ সংবাদ

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা