আমার এসএসসি, রেজিঃ নং-629362/2002, রোল নং-431186 এইচএসসি রেজিঃ নং-852173/2004, রোল নং-574507, অনার্স রেজিঃ নং-387104/2006-2007, রোল নং-766427, মাস্টার্স রেজিঃ নং-0807730/2010-11, রোল নং-1178222 এর মূল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। গুলশান থানার জিডি নম্বর ৬৮৪, তারখি: ০৯/১২/২৫ইং। নিবেদক রাবেয়া সানজিদা লুনা পিতা: আব্দুস সালাম, মাতা: সেলিনা আক্তার স্থায়ী ঠিকানা: পাউসার, গ্রাম-পাউসার, ইউনিয়ন/ওয়ার্ড -শেখরনগর। থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ ও মোবাইল নং-০১৭০৬৮৪০৯৫৫।.
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার কারণে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে হৃদ্যন্ত্রের সমস্যা জটিল পর্যায়ে থাকায় বর্তমানে তাকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ অন্যান্য শারীরিক জটিলতা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাকে প্রতিদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে।
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের পাশে ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। অভিযোগের জের ধরে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটুয়াখালীতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-১ আসনের প্রার্থী মুফতি হাবিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনের পরই মুফতি হাবিবুর রহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার মনোনয়ন বাতিলের কারণে
"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা " এ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ‘নিউ সুমন ম্যাট্রেস’ নামে লেপ-তোষকের কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেই
সিরাজগঞ্জ–১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে দলের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে জামায়াত। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোনামুখী এলাকার একটি ইসলামী জলসায়
বরিশালের হিজলা উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ছানোয়ার হোসেন। এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে হামলার শিকার হন স্থানীয় ব্যবসায়ী কামাল বেপারি (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিঘাটের পাশের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের বহুল আলোচিত মিনি নিলাম। ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৩৫০ জনকে। তাদের মধ্যেই জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। মঙ্গলবার ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা যায়, বিসিসিআই নিলামের সময়সূচি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ই-মেইল পাঠিয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় ৩টা) থেকে শুরু হবে আনুষ্ঠানিক নিলাম। ৩৫০ জনের চূড়ান্ত তালিকায় আছে
নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁদের হাতে পদক তুলে দেন। এবার নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) বিভাগে কল্পনা আক্তার, মানবাধিকার বিভাগে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা
আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ প্রার্থীদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে পারলে দেশে দুর্নীতির হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। দিনের শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৯টায় দুদক
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান। ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতিহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এখন বাংলাদেশের প্রতিটি স্তরে গভীরভাবে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনকে দমবন্ধ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। তাঁর মতে, জনগণ যদি দায়িত্ব দেয়, বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াইয়ে নামবে। তারেক রহমান বলেন, দুর্নীতি কিভাবে দেশকে পঙ্গু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক উচ্চপর্যায়ের বৈঠকে কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানিকে লক্ষ্য করে এই শুল্ক আরোপের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, আমদানিকৃত কৃষিপণ্য দেশীয় উৎপাদকদের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করছে, তাই আমেরিকান কৃষকদের রক্ষা করতে হলে শক্ত অবস্থান
কুমিল্লার দেবীদ্বারে প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারে’ হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় মোট ৪৪ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছে হাসপাতাল কতৃপক্ষ ও দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ‘দেবীদ্বার মা-মনি’ জেনারেল হাসপাতাল মিলনায়তনে, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সহযোগিতায় ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টার’ আয়োজিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ছাত্রদল নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মূল। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এক হাজারের বেশি ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতিতে এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, “আজকে আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত তোমার পছন্দের প্রার্থী
রাজনগর উপজেলা পরিষদে চেক জালিয়াতি করে দেড় কোটি আত্মসাতে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ নভেম্বর ইনিউজ৭১ডটকমে ‘ রাজনগরে চেক জালিয়াতিতে কোটি টাকা আত্মসাত ফাঁস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের টনক নড়ে
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখার লক্ষ্যে সরকার সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে। রবিবার (৭ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। এরপর সোমবার আরও দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর ফলে দুই দিনে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে একলাশপুর ইউনিয়নের ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে। একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলু বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের জন্য স্থানীয় ওয়ার্ড ও অঙ্গসংগঠনের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভাজন ও সহিংসতা সৃষ্টি করছে। সোমবার (৮ ডিসেম্বর) এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে দেওয়া জামায়াতের বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি এই বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে। পার্টি
দীর্ঘ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা পেল নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শেখ মো. আলাউল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। নতুন ইউএনও-এর আগমনে আত্রাই উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে
বরিশালের হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫১ টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ রক্ষা অভিযানকালে উপজেলার বাউশিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৫১ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। তিনি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন